ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু!

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৪৪:৪৫ অপরাহ্ন
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার ছবি: সংগৃহীত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মু সম্পূর্ণ অক্ষত আছেন বলে জানা গেছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ চপারটি হেলিপ্যাডে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। এতে হেলিকপ্টারের চাকা বসে গিয়ে সেটি কিছুটা বেসামাল হয়ে পড়ে। তবে পাইলটের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিরাপদে অবতরণ করেন।

রাষ্ট্রপতির নিরাপত্তা টিমের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, মূলত হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করা হয়।

সবরিমালা মন্দিরে প্রার্থনা ও পরিদর্শনের উদ্দেশ্যে চার দিনের সফরে কেরালায় রয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। গতকাল (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি থিরুভানান্থাপুরম বিমানবন্দরে পৌঁছান। তার সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ