ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মায়ের বিয়ের শাড়ি পড়ে ফটোশ্যুটে জয়া

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৪২:০৬ অপরাহ্ন
মায়ের বিয়ের শাড়ি পড়ে ফটোশ্যুটে জয়া ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা ও রুচিশীলতা দিয়ে বহুদিন ধরেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার নিজের ব্যক্তিগত জীবনের এক আবেগঘন মুহূর্ত শেয়ার করে আবারও মন জয় করলেন ভক্তদের।

বুধবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিশেষ ফটোশ্যুটের ছবি প্রকাশ করেন জয়া আহসান। ছবিগুলোর বিশেষত্ব হলো, এতে তিনি পরেছিলেন তার মায়ের ৪৫ বছর পুরনো বিয়ের এবং বৌভাতের শাড়ি।

এই অনুভূতিময় স্মৃতির গল্প নিজেই তুলে ধরেছেন জয়া। ক্যাপশনে তিনি লেখেন, এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর। আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

জয়া আরও জানান, সেই কিশোরী বয়স থেকেই তিনি ও তার বোন এই দুই শাড়ি নিয়ে কীভাবে ভালোবাসা-মাখা ঝগড়া করতেন। একজন পছন্দ করতেন নীল শাড়ি, আরেকজন টুকটুকে লাল। আজ এত বছর পর সেই স্মৃতির সঙ্গে আবারও যুক্ত হলেন তিনি।

নিজের আবেগ জানাতে গিয়ে মৌসুমী ভৌমিকের গানের একটি লাইন উদ্ধৃত করে লেখেন, কিছু ফেলতে পারি না আমার হয়েছে সেই অবস্থা। সব কিছুর ওপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া।

তিনি জানান, মায়ের সমস্ত পুরোনো শাড়ি আজও যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন তিনি, যা শুধু কাপড় নয়, তার কাছে একেকটা ইতিহাস, একেকটা অনুভব।

ফেসবুক পোস্টের শেষদিকে জয়া লেখেন, এবার হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পড়ার… সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম… আশা করি সকলের পছন্দ হবে এই ফটোশ্যুট।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত