ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

জুলাই শহীদের মেয়ে লামিয়াকে ধর্ষণ মামলায় ৩ আসামির কারাদণ্ড

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:১১ অপরাহ্ন
জুলাই শহীদের মেয়ে লামিয়াকে ধর্ষণ মামলায় ৩ আসামির কারাদণ্ড ছবি: সংগৃহীত
পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে দুজনকে ১৩ বছর এবং একজনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন: শাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। এদের মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে রায় ঘোষণার সময় তিন আসামিকেই পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরদিন (১৯ মার্চ) তিনি নিজেই দুমকি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুমকি থানার পরিদর্শক তদন্ত মো. রফিকুল ইসলাম ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রথমে দুজনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত হয়। তিন আসামির বয়সই ১৮ বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়।

ঘটনার এক মাস পর ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেকের একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ন্যায়বিচারের আশায় মানসিক চাপে ছিলেন তিনি। সাত মাস ধরে চলা তদন্ত, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে ১৯ অক্টোবর বিচারক রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান জানান, আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আদালত আজ ন্যায়বিচার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান