ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:২৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:২৭:০৬ অপরাহ্ন
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছবি: সংগৃহীত
সরকারি চারটি ব্যাংকের ঋণ খেলাপি দাঁড়িয়েছে দেড় লাখ কোটি টাকায়। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বিগত কয়েক দশকে সরকারি-বেসরকারি ও বিদেশি মিলিয়ে ৬১টি তফসিলি ব্যাংকে প্রায় ২০ লাখ কোটি টাকার আমানত থাকলেও এর চারভাগের এক ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই।
 
এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া ৫টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরও কয়েকটির চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো।
 
গত ডিসেম্বরে রাষ্ট্রের চার ব্যাংকের খেলাপি ঋণ ছিল এক লাখ ৩৩ হাজার ২৫ কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৬২ কোটি টাকায়। ছয় মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১৩ হাজার ৩৩৭ কোটি টাকা। এরমধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ ১৯ হাজার ৮১৮ কোটি টাকা। জনতা ব্যাংকে ৭২ হাজার ১০৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
 
এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী এই চারটি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক।
 
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রাথমিকভাবে সরকারি চারটি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে।
 
তিনি আরও বলেন, আমরা সরকারি ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়ন করব। এতে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দেবে। সম্পদ মূল্যায়ন করা হবে প্রফেশনাল অডিট ফার্ম দিয়ে। এতে কয়েকমাস সময় লাগবে।  
 
তবে অনিয়মে দিশাহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩