ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৫:২৫ অপরাহ্ন
তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা
সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের মেয়ে শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মেয়ের পর আবারও মেয়ে হওয়ায় তাকে খালের পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন খাতুন রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দুই মেয়ের পর আবারও কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষোভ থেকে নিজের নবজাতক শিশুকন্যাকে খালের পানিতে ফেলে দেন শারমিন। পরে শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপনার মধ্যে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। তিনি জানান, বিকেলে স্ত্রী শারমিন শিশুকে নিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ইব্রাহিমের বক্তব্য অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, ৫ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তান থাকার পর আবারও কন্যাসন্তান জন্ম নেওয়ায় তিনি শিশুটিকে বাড়ির পাশের খালে ছুড়ে ফেলেন।

এ ঘটনায় নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শারমিনকে মঙ্গলবার সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি