ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সড়কে থেমে গেল নাজমুলের পথ ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:২০:৩৬ অপরাহ্ন
সড়কে থেমে গেল নাজমুলের পথ ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু সড়কে থেমে গেল নাজমুলের পথ ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে ইট বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামের এক ট্রাক সহকারী প্রাণ হারিয়েছেন।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ধান বোঝাই ট্রাকের চালক রিপন (৪৫) গুরুতর আহত হন।

নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের বাসিন্দা লাভলু মিয়ার ছেলে। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭) অম্রবাড়ি খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের সহযোগী নাজমুল নিহত হন।

দুর্ঘটনায় আহত চালক রিপনকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সময় ইট বোঝাই ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি মুহিব্বুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত উভয় ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।  ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ