ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো ২ যুবক

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:৩৬:৩৩ অপরাহ্ন
গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো ২ যুবক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো ২ যুবক
ফরিদপুরে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। ছিনতাইয়ের পুরো ঘটনাটি পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জু রানী দাস প্রতিদিনের ন্যায় ভোরে স্বামীর ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে চলে যান। পুরো ঘটনাটি তাদের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। তাদের পেছনে থাকা যুবকের পরনে সাদা রঙের শার্ট, চালিয়ে আসা অপরজনের কালো রঙের শার্ট এবং দুজনেই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসেন, তাদের আমি চিনিও না। এসেই আমার পাশেই দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেন। তখন পিস্তল বের করে বলেন- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দুল দিয়ে দিয়েছি।

গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাব। আমাদের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমাদের দাবি, এদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২