ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

নোয়াখালীতে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:২৪:০১ অপরাহ্ন
নোয়াখালীতে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর নোয়াখালীতে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাটে শহীদ আমান উল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে প্রার্থীর ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

বিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর ২০২৫ইং। এর আগে নমিনেশন ফরম জমা দেয়া শেষ হয় ২১ অক্টোবর।  যাচাই- বাছাই হবে ২২ অক্টোবর। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও ১ জন দাতা সদস্য নির্বাচিত হবেন।

দাতা সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী বিদ্যালয়ের ১০ জন দাতা সদস্যের মধ্যে একজন মো.ইয়াসিন বাবুল। তিনি অভিযোগ করে বলেন, আমি বিদ্যালয়ের দাতা সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী। ঢাকায় অবস্থান করায় আমার পক্ষে আমার ভাই মো হানিফ নমিনেশন ফরম নিতে গেলে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বিএনপি নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক বিদ্যালয় মাাঠে মহড়া দিয়ে ফরম নিতে বাধা প্রদান করে। পরে নির্বাচনের রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামকে অবহিত করলে তারা প্রধান শিক্ষককে বলে ফরম নেয়ার ব্যবস্থা করেন। মো.হানিফ নমিনেশন ফরম নিয়ে বিদ্যালয় থেকে বের হওয়ার পর তার থেকে ফরমটি ছিনিয়ে নিয়ে ফরম ছিঁড়ে ফেলে এবং মারধর করে। বিষয়টি ইউএনও ও শিক্ষা কর্মকর্তাকে জানালে তারা আবার ফরম নেয়ার ব্যবস্থা করেন। কিন্তু যুবদলের নেতারা দ্বিতীয় বার নমিনেমন ফরম ছিঁড়ে আবারও হানিফকে মারধর করে।

দাতা সদস্য প্রার্থী ইয়াসিন বাবুল অভিযোগ করে আরও বলেন,  দাতা সদস্য নির্বাচন করতে যেয়ে তার জীবন হুমকির মুখে। তার ভাইকে মারধর করেছে। নির্বাচনে দাঁড়ালে তাকেও মারধরসহ মেরে ফেলতে পারে। তাই তিনি নির্বাচনে প্রার্থী হওয়া থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
 
এ ঘটনায় স্থানীয় কাজিরহাট বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিনা ভোটের সংস্কৃতি বন্ধ হওয়ার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে। ভোটের অধিকারের জন্য মানুষ শহীদ হয়েছে। এখনো যদি বিনা ভোটে নির্বাচিত হয় তা অত্যন্ত দু:খজনক।

বিএনপি নেতা সাহাব উদ্দিন ও যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা নির্বাচনে কোন পদে প্রার্থী হইনি। নমিনেশন পত্র ছিঁড়ে ফেলার সাথে আমাদের কোন সম্পৃক্তা নেই।  

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দ্বিতীয়বার ফরম ছিঁড়ে ফেলার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ওই প্রার্থীর ভাইকে নমিনেশন ফরম উপজেলা থেকে নেওয়ার জন্য বলেছে। তবে ওই দিন তিনি আর ফরম নিতে আসেননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২