ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:৪৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:৪৭:০৭ অপরাহ্ন
রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে এই কর্মসূচি শুরু করেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন চলবে। ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে, যা আগে শুধুমাত্র চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল। তারা এই পরিবর্তনকে বৈষম্যমূলক বলে শিক্ষার্থীরা জানান, তাদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের জন্য ঢাকায় অবস্থান করতে হয়, ফলে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর। বিভাগ প্রতিষ্ঠার ১০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইন্টার্নশিপ ভাতা চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখলেও বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানকে এখনও টেকনিক্যাল ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সরকারি চাকরিতে তাদের সুযোগ সীমিত। শিক্ষার্থীরা এই বৈষম্যের অবসান চান।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এনামুল হক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং তার সময়েই শিক্ষক নিয়োগের নিয়ম পরিবর্তন করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। 

সুমন আলী নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের বিভাগের শিক্ষক নিয়োগের সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ ছিল শুধু চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অনার্স ও মাস্টার্স করা শিক্ষার্থীরাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আসার পর সেই শর্ত পরিবর্তন করা হয়েছে।

ফারহানা জেবিন নামে আরেক শিক্ষার্থী ইন্টার্নশিপের কষ্টের কথা তুলে ধরে বলেন, ইন্টার্নশিপের জন্য আমাদের ঢাকায় থাকতে হয়। ভাতা না থাকায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ে।

কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীরা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সাইকোলজির আধিপত্য, মানি না মানব না, এবং ‘ওয়ান-টু-থ্রি-ফোর, বৈষম্য নো মোর ইত্যাদি স্লোগান দেন।

এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যাচ্ছে। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে বড় ধরনের আন্দোলন হয়েছিল, যার ফলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ