ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:৫৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:৫৬:৫৬ অপরাহ্ন
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আতিক হাসান মুন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জীম হক, ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু, আবাদ তাকিয়া মাদ্রাসা ছাত্রদল শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ছাত্রদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রদলের নেতারা বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে কিন্তু একের পর এক ছাত্রদল নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; তা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও বক্তারা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার