ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

রাসিকের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:৩৭:৪৫ অপরাহ্ন
রাসিকের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাসিকের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসম‚হের পরিদর্শন, অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় যুগ্মসচিব বলেন, রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করে তিনি বলেন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখার আহবান জানান তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমানসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২