ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

২১ অক্টোবর মঙ্গলবার সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আল মামুন।

সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব বলেন, রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অধীনের প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরে তিনি নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। 
  
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার