ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৪:০৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৪:০৩:৫২ অপরাহ্ন
আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা ফাইল ফটো
টানা ১০ দিন অবস্থান কর্মসূচির পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পর সরকারের সিদ্ধান্ত মেনে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত জানান তারা। বাকি দাবিগুলো আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে জানান শিক্ষক নেতারা।

১০ দিন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশনের পর অবশেষে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহিদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, শিক্ষার্থীদের ক্ষতিপূরণে শনিবারও শ্রেণি পাঠদান চালিয়ে যাবেন তারা। এছাড়া কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।
 
তিনদফা দাবিতে ১০ দিনের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান শিক্ষক নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২