ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস

মাহির নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে: পুলিশ

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৩৯:৫৮ অপরাহ্ন
মাহির নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে: পুলিশ ছবি: সংগৃহীত
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ডে প্রেমিকা বর্ষার সরাসরি জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বার্জিস শাবনাম বর্ষা। জুবায়েদ তাকে প্রাণভিক্ষা চাইলে তিনি নির্বিকার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, জুবায়েদ বর্ষার বাসায় টিউশনি করতে যেতেন। সেই সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্ষা তখন মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু জুবায়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর মাহিরের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।

তবে মাহিরকে ভুলতে পারেননি বর্ষা। একপর্যায়ে আবার তাদের যোগাযোগ শুরু হয়। এরপরই ২৩ দিন ধরে জুবায়েদকে হত্যার ছক কষে বর্ষা ও মাহির।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছে, প্রথমে জুবায়েদকে ভয় দেখানোর পরিকল্পনা ছিল। কিন্তু বর্ষার চাপেই হত্যা করার সিদ্ধান্ত নেয় সে। এবং নিজেই ছুরিকাঘাত করে জুবায়েদকে হত্যা করে।

রোববার বিকেলে বর্ষার বাসায় যাওয়ার সময় পথে মাহিরের সঙ্গে দেখা হয় জুবায়েদের। কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি।

ময়নাতদন্ত শেষে সোমবার জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরে তাকে দাফন করা হয় গ্রামের বাড়িতে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন