ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

চিনকে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের, শর্ত না মানলে শুল্ক বেড়ে হবে ১৫৫ শতাংশ

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৩৫:৪১ অপরাহ্ন
চিনকে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের, শর্ত না মানলে শুল্ক বেড়ে হবে ১৫৫ শতাংশ ছবি: সংগৃহীত
চিনকে ফের করা হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শর্ত না মানলে চিনা পণ্যের উপর ১৫৫ শতাংশ শুলকোচ চাপাবেন।

চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে চিনের প্রেসিডেন্ট শি‌ জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক পূর্ব নির্ধারিত রয়েছে। সেই বৈঠকের আগে চিনের ওপর লাগাতার চাপ বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।বর্তমানে চিনা পণ্যের ওপর আমেরিকা ৫৫ শতাংশ শুল্ক আদায় করে থাকে। ‌ট্রাম্প বলেছেন, আমেরিকা এই খাতে চিনের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছে। কিন্তু এখানেই তাঁরা থামতে চান না। ১ নভেম্বরের মধ্যে চিন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর না করলে আরও একশ শতাংশ শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‌

সেই চুক্তির অন্যতম শর্ত হলো চিনকে আমেরিকার চাহিদা মতো বিরল খনিজ সরবরাহ করতে হবে। বেইজিংয়ের কর্তারা ইতিমধ্যে এই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েছেন। তারা মিত্র দেশগুলিকে পর্যন্ত বলে দিয়েছে আমেরিকাকে এই ব্যাপারে কোনওরকম সহায়তা করা যাবে না। চিনের এই অবস্থানে সবচেয়ে বিপাকে পড়েছে পাকিস্তান। চলতি পরিস্থিতি  নিয়ে লেজেগোবরে অবস্থা দেশটির।‌ ইসলামাবাদের পক্ষে চিনকে চটানো মুশকিল।‌ আবার আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব গভীর করতে আগ্রহী প্রধানমন্ত্রী শাহবাগ শরীফ। ‌ট্রাম্প ফের বলেছেন দীর্ঘদিন আমেরিকা নিজের ক্ষতি করে অন্য দেশের উপকার করেছে। এখন উল্টোটা হবে। ‌আমেরিকা আর অভ্যন্তরীণ ব্যবসা বিদেশিদের হাতে ছেড়ে রাখবে না। আমেরিকায় ব্যবসা করতে হলে চড়া হারেই শুল্ক দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯