ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

চোখেই ধরা পড়ে হার্ট অ্যাটাকের লক্ষণ

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৩২:৪১ অপরাহ্ন
চোখেই ধরা পড়ে হার্ট অ্যাটাকের লক্ষণ ছবি: সংগৃহীত
শরীরের নানা অনিয়মের কারণে উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। কিন্তু এটি এমনই এক সমস্যা, যা আগে থেকে আঁচ করা কঠিন। আবার অনেক সময় লক্ষণ থাকলেও তা বুঝে উঠতে পারেন না রোগী। ফলে অজান্তেই পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, ভিতরের বিপদ বাইরে থেকে আঁচ করা সম্ভব হয় না। বেড়ে যায় হৃদ্‌রোগ বা স্ট্রোকের ঝুঁকি। তাই বিশেষ কিছু লক্ষণ দেখতে পেলেই সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপের উপসর্গ দেখা দিতে পারে চোখেও।

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই, উচ্চ রক্তচাপ প্রভাব ফেলে চোখেও। রেটিনায় যে রক্তনালিগুলি থাকে, সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চ রক্তচাপের কারণে। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’। ২০১৩ সালের একটি গবেষণায় ধরা পড়ে, এই সমস্যার সঙ্গে যোগ রয়েছে স্ট্রোকের। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’-তে আক্রান্ত রোগীদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।

তবে আয়নায় নিজের চোখ দেখে সাধারণ ভাবে এই সমস্যা ধরা যায় না। চিকিৎসকরা চক্ষু পরীক্ষার সময় বিষয়টি বুঝতে পারেন। মাঝেমাঝেই যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে, চোখ থেকে জল পড়ে, চোখ টকটকে লাল হয়ে যায়, মাথা ঘোরে— তা উচ্চ রক্তচাপের কারণে হচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে। চক্ষু চিকিৎসক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ডায়াবেটিস হলে বা রক্তচাপ বাড়লে দেহের অন্যান্য অংশের মতো রেটিনার রক্তনালিগুলিও ফুলে যায় বা ‘হেমারেজ’ হয় (রক্তনালিগুলি ছিঁড়ে যায়)। অনেক সময় রেটিনার মাঝামাঝি এলাকায় সাদা দাগও দেখা যায়। এটাকে বলে ‘এক্সুডেট’। কখনও বা হয় ‘মাইক্রো-অ্যানিউরিজম’। সে ক্ষেত্রে রক্তনালিগুলি ফুলে উঠে গোল গোল হয়ে যায়। কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়েছে কি না, তা এই ভাবে রেটিনার রক্তনালিগুলি দেখে বোঝা যায়।

তাই, কেবল চোখের সমস্যার জন্যই নয়, সার্বিক ভাবেই নিয়মিত চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কেবল রক্তচাপই নয়, একাধিক সমস্যার ইঙ্গিত মিলতে পারে চোখে। চোখের আশপাশের চামড়ায় কোনও সাদাটে উঁচু জায়গা তৈরি হলে, তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। কোলেস্টেরলের সঙ্গেও উচ্চ রক্তচাপের সমস্যার যোগ গভীর। তাই এই লক্ষণ দেখা দিলে আগে থেকে সতর্ক হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা