ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কী ভাবে ধাপে ধাপে মেকআপ তুলবেন, জেনে নিন উপায়

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:২০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:২০:৪৫ অপরাহ্ন
কী ভাবে ধাপে ধাপে মেকআপ তুলবেন, জেনে নিন উপায় ছবি: সংগৃহীত
সাজগোজের সময় যতটা উৎসাহ থাকে, ঠিক ততটাই ক্লান্তি বা আলস্য আসে মেকআপ তোলার সময়। প্রাইমার, ফাউন্ডেশন, কাজল, আইলাইনার, মাস্কারা, ব্লাশ, লিপস্টিক, আইশ্যাডো— এই সবের ব্যবহারে সেজে উঠতে যতটা সময় লাগে, তার থেকে অনেকেটাই কম সময় লাগে মেকআপ তুলতে। তবু এ ব্যাপারে গড়িমসি থাকে অনেকের।

ত্বকের রোগের চিকিৎসকেরা বলছেন, মেকআপ না তুলে ফেললে, ত্বকের রন্ধ্রমুখ বন্ধ হয়ে থাকে। তা ছাড়া প্রসাধনীতে থাকা রাসায়নিকও ত্বকের ক্ষতি করে। তাই ত্বক ভাল রাখতে হলে দিনের শেষে মেকআপ তোলা এবং ত্বকের যত্ন নেওয়া জরুরি।

কী ভাবে মেকআপ তুলবেন?
সাজগোজ যাঁরা করেন, তাঁরা জানেন মেকআপ তোলা অতটাও সহজ নয়। দীর্ঘ সময় ধরে মেকআপ যাতে একই রকম থাকে সে জন্য ইদানীং নানা রকম ফর্মুলার ব্যবহার হয়। ফলে, মেকআপ যেমন চট করে ঘেঁটে যায় না, তেমনই চট করে উঠেও যায় না। তা ছাড়া সামগ্রিক ভাবে মুখ পরিষ্কার করলেও চোখের কোণে, আঁখি পল্লবে কাজল, মাস্কারা লেগেই থাকে।পর দিন ঘুম থেকে উঠলে সেই কাজলেই চোখের চারপাশ কালো হয়ে যায়। সে কারণে, মেকআপ তোলা দরকার ধাপে ধাপে।

মুখের মেকআপ: ত্বকের ধরন শুষ্ক হলে নারকেল তেল ব্যবহার করা যায়। তবে যে কোনও ত্বকেই মাইসেলার ওয়াটার ব্যহার করতে পারেন। তুলোয় অল্প একটু মাইসেলার ওয়াটার নিয়ে চোখ, ঠোঁট বাদ দিয়ে মুখের মেকআপ তুলে নিন। এতে ফাউন্ডেশন, ব্লাশ সমস্তটাই উঠে যাবে। একবারে সমস্ত মেকআপ ওঠে না। দুই থেকে তিন বার ব্যবহার করুন তুলো বদলে।

চোখের মেকআপ: তুলোয় মাইসেলার ওয়াটার নিয়ে তা দিয়ে আই ভ্রু, আইশ্যাডো পরিষ্কার করে নিন। চোখের উপর আলতো করে তুলো রেখে তা দিয়ে আলতো ঘষে চোখের মেকআপ তুলে ফেলতে হবে।

কাজল, মাস্কারা চোখের কোণে রয়ে যায়। চট করে উঠতে চায় না। তুলোটি প্রথমে সরু করে নিন। তার পর মাইসেলার ওয়াটারে ভিজিয়ে চোখের কোণ পরিষ্কার করে নিন।ইয়ার বাডসও মাইসেলার ওয়াটারে ভিজিয়ে খুব সাবধানে চোখের কোণের অংশ, আঁখি পল্লব পরিষ্কার করে নিতে পারেন। যখন দেখবেন তুলোতে একটুও কাজল উঠছে না, বুঝতে হবে চোখ পরিষ্কার হয়েছে।

লিপস্টিক: এখনকার দিনে ড্রাই, ম্যাট লিকুইড লিপস্টিক চট করে উঠতে চায় না। প্রথমে নারকেল তেল বা অলিভ অয়েল আঙুলের সাহায্যে ঠোঁটে ঘষে নিন। তার পর মাইসেলার ওয়াটর তুলোয় ভিজিয়ে ঠোঁট পরিষ্কার করুন। ঠোঁটের সঙ্গে অনেকসময় চামড়া উঠতে থাকে। ভাল হয় যদি স্ক্রাবার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নেওয়া যায়।ব্যবহার করা যেতে পারে চালের গুঁড়ো।

শুধু মাইসেলার ওয়াটারে মুখ ভাল করে পরিষ্কার হয় না।এর পর ব্যবহার করতে হবে ত্বকের উপযোগী কোনও ফেসওয়াশ। গন্ধহীন, মৃদু ফেসওয়াশ বেছে নিন। মাইসেলার ওয়াটার মেকআপ তোলার জন্য উপযোগী হলেও, তা ত্বকে রয়ে যাওয়া ক্ষতিকর। সেই কারণে, ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।

ফেসিয়াল স্টিম: ত্বক গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে ফেসিয়াল স্টিম। নিয়মিত হয়তো তা ব্যবহার করা সম্ভব নয়। তবে মেকআপ তোলার আগে এটি ব্যবহার করলে মুখ খুব ভাল ভাবে পরিষ্কার হয়। মেকআপ তোলার পরেও এটি ব্যবহার করতে পারেন। একটি পাত্রে গরম জল নিয়ে, সেই ভাপটি মুখে লাগতে দিন। একটু দূর থেকেই ভাপ নিতে হবে মিনিট ২-৩। তারপর মুখ ধুয়ে নিন বা ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন।

কোন ভুল এড়াবেন?
• শিশুদের মোছানোর জন্য ব্যবহৃত বা ভিজে টিস্যু দিয়ে অনেকেই মেকআপ তোলেন। তা ত্বকের পক্ষে ক্ষতিকর। এগুলি কিন্তু মেকআপ তোলার জন্য তৈরি হয়নি।এতে থাকা সুগন্ধী, অ্যালকোহল, রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে।

• মেকআপ তোলার সময় টিস্যু বা তুলো দিয়ে মুখ রগড়ানো ঠিক নয়। মেকআপ তুলতে হবে ধীরে, চাপ দিয়ে ঘষে নয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক