ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: সাতক্ষীরা সীমান্তে জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির সতর্কতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কোচি বন্দরে নোঙর; ১৮৩ নাবিককে রাখা হয়েছে ভারতীয় নৌঘাঁটিতে তৃষা কৃষ্ণনের সাথে সম্পর্কের গুঞ্জন, আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী সঙ্গীতা রাজশাহীতে পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পুঠিয়ায় জ্বালানি তেলের সংকট মোকাবেলা বাজার মনিটরিং পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! সিংড়ায় মাটির নীচে মিললো ১০ হাজার লিটার জালানী তেল, ভাম্যমানে জরিমানা স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা ​পুঠিয়ায় ঈদগাহ মাঠের কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দু’জন আহত নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কারের দাবি তানোরে নতুন ওসির জিরো ট্রলারেন্স ঘোষণা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ তানোরে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:০৪:৪২ অপরাহ্ন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু ফাইল ফটো
রাজধানীতে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কদমতলী থানার জনতাবাদ পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সিদ্দিকুর রহমান (৪৫)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার কালিকাকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সিদ্দিকুরের ভাই ওয়াহিদ বলেন, আমার ভাই পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। দুপুরে ইলেকট্রিক কাজ করার সময় ওই ভবনের পাঁচতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালে বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি

রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি