ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০২:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০২:৩৯:০৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর ১১ দিন পর কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন হোসেন আলী জানান, চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় সাতজন মারা যায়। ১৩ অক্টোবর তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও বাকি চারজনের মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়। আদালতের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহ উত্তোলন করা হয় কবর থেকে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর উপজেলার নফরকান্দি গ্রামের নিজাম আলীর ছেলে হেদের আলী, খাজুরা গ্রামের দাউদ আলির ছেলে দাউদ আলির ছেলে সেলিম, শঙ্করচন্দ্র গ্রামের নবীছ উদ্দিনের ছেলে শহিদুল মোল্লা ও পিরোজখালি গ্রামের মোহাম্মদ নবীছদ্দীর ছেলে লালটুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মরদেহ কবর থেকে উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নুরুল হুদা মনির। মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেন আলি। সদর থানা পুলিশের একটি টিমও এ সময় উপস্থিত ছিল।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও শঙ্করচন্দ্র ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা একসঙ্গে ১০ থেকে ১২ জন ১১ অক্টোবর রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে। মদপানের পরেরদিন থেকে তিনদিনে সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল মিয়া নামের একজন ব্যক্তি সদর থানায় একটি মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী