ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

মহানগরীতে ‍৫ জুয়ারি গ্রেফতার

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০২:২৭:৫৫ অপরাহ্ন
মহানগরীতে ‍৫ জুয়ারি গ্রেফতার মহানগরীতে ‍৫ জুয়ারি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ অক্টোবর) নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষ হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মো: মুন্না (৪৮), মো: শামীম (২৮), মো: সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো: মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র  উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮