ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে কথিত সালিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেন নারীদের জীবনে ৩০ বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ? পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

মহানগরীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ১২:০০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ১২:০০:০২ পূর্বাহ্ন
মহানগরীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,  বৃদ্ধ আটক মহানগরীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
রাজশাহী মহানগরীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওহারেদ আলী (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু সুমাইয়া খাতুন (৮), তার পিতা মোঃ মানিক হোসেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ওহারেদ আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা l দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ওহারেদ আলীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহারেদ আলীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুটিকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ