ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

তানোরে ফসলের সঙ্গে শক্রতা

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১১:৫০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১১:৫০:৪৯ অপরাহ্ন
তানোরে ফসলের সঙ্গে শক্রতা তানোরে ফসলের সঙ্গে শক্রতা
রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জের ধরে ধানখেতে ঘাসমারা বিষ প্রয়োগ করে ধানখেত নস্টের অভিযোগ উঠেছে। উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) মন্ডলপাড়া ফসলি মাঠে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রবিবার (১৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কৃষক  জগিন্দর সরদার বাদি হয়ে দুরুল হুদাসহ ৫ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১০ সরনজাই মৌজা, আরএস খতিয়ান নম্বর-১,প্রস্তাবিত খতিয়ান নং-১৪১২, সাবেক দাগ নং- ১৮৭৭ হাল দাগ নং-৩৪৯২,শ্রেণী ধানী,পরিমাণ ৪২ শতক। ক্রয় সুত্রে উক্ত সম্পত্তির মালিক তানোর পৌর এলাকার রায়তান বড়শো মহল্লার মৃত হরিপদ এর পুত্র জগিন্দর সরদার। তাদের নামে নামজারি ও চলতি বছরের ভুমিকর পরিশোধ করা রয়েছে।

দীর্ঘদিন যাবত তারা এসব সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।কিন্ত্ত গত বছরের ৫ আগষ্টের পর সরনজাই মন্ডলপাড়া গ্রামের মৃত তরিকুল মন্ডলের পুত্র দুরুল হুদা দিগর এসব সম্পত্তি তাদের দাবি করে জবরদখলের চেষ্টা করছে। কিন্ত্ত জবরদখলে ব্যর্থ হয়ে গত ১৮ অক্টোবর শনিবার দিবাগত রাতে দুরুল হুদা তার লোকজন দিয়ে জমির আমণখেতে, ঘাস মারা বিষ দিয়ে ধানখেত পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জগন্দির সরকার দাবি করেছেন।

এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা অসহায় জগিন্দর সরদারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন দুরুল হুদার লোকজন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত একটি জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন।

এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।অভিযোগে আরো বলা হয়, গত শনিবার গভীর রাতে জগিন্দর সরদার ও তার ছেলে দূর্জয় মানুষের চলাফেরার শব্দ শুনে জমির দিকে গেলে দেখতে পান, বিবাদীরা তার ধানখেতে ঘাস মারা বিষ  দিচ্ছে। তারা চিৎকার দিলে বিবাদীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধানখেত দেখতে পান। সরনজাই গ্রামের বাসিন্দা এনামুল হক (৪৫) ও. রইচ উদ্দিন (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা চরম অমানবিক,ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া দরকার।

এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন