ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহীর পদ্মায় বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমিরের বিস্ময়কর প্রত্যাবর্তন

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১১:১৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১১:১৪:০৩ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমিরের বিস্ময়কর প্রত্যাবর্তন রাজশাহীর পদ্মায় বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমিরের বিস্ময়কর প্রত্যাবর্তন
প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) কর্তৃক ২০১৫ সালে বাংলাদেশে বিলুপ্ত ঘোষিত মিঠাপানির কুমিরের একটি জীবন্ত শাবক রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা গেছে।

পাখিপ্রেমী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভার ক্যামেরায় গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ষাটবিঘা চরে এই বিরল দৃশ্য ধরা পড়ে।

এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং প্রকৃতি গবেষকদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।

ষাটবিঘা চরের স্থানীয় যুবক রাজু আহাম্মেদ গরু চরানোর সময় প্রথম কুমিরটি দেখতে পান। তাঁর ভাষ্যমতে, "পানি থেকে তিন-চার হাত দূরে কুমিরটা চরে উঠে এসেছিল। আমি তখন গান শুনছিলাম। গান বন্ধ করে ছবি তুলতে গেলেই কুমিরটা পানিতে নেমে যায়। তিনি তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মী সোহেল রানাকে বিষয়টি অবহিত করেন।

বন বিভাগের কাছ থেকে খবর পেয়ে রাজশাহীর কাজীহাটা এলাকার আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মূলত তাঁরা পদ্মার চরে লাল মুনিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখির ছবি তোলার জন্য বেরিয়েছিলেন। উম্মে খাদিজা বলেন, "রোদের মধ্যে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘাটের দোকানে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই বন বিভাগের ফোনটা এলো। মুহূর্তেই ঘুম কেটে গেল।

রাজশাহীর ভারত সীমান্ত সংলগ্ন চর এলাকায় পৌঁছে প্রথমে কুমিরের কোনো চিহ্ন না পেয়ে তাঁরা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। তবে, ইমরুল কায়েস ড্রোন উড়িয়ে অনুসন্ধান শুরু করলে কিছুক্ষণের মধ্যেই ড্রোনের পর্দায় পানিতে একটি বিশাল কুমিরের নড়াচড়া ধরা পড়ে।

উম্মে খাদিজা তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "কায়েস হঠাৎ চিৎকার করে উঠল,‘পাগলি, কুমির!’ আমি দৌড়ে গিয়ে দেখি সত্যিই জীবন্ত কুমির। জীবনে প্রথমবার প্রকৃতিতে সামনাসামনি কুমির দেখলাম। তাঁরা দ্রুত কুমিরটির ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে সেগুলো বন বিভাগে পাঠান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ