ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা: আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:৪৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১০:৪৪:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা:  আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা: আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামির মধ্যে একজন, তারা মিয়া, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি অনুযায়ী, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার বাগসারা গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালী এলাকার মো. ইছুল মণ্ডলের ছেলে মো. ফারুক হোসেন (৩০) এবং একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৩)।

আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তারা মিয়া হত্যাকাণ্ডে নিজের এবং অন্য দুই আসামির জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, নিহত বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপ করতেন। ৫ হাজার টাকার বিনিময়ে অসামাজিক কাজের জন্য বিউটি বেগমের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করে তারা পরিকল্পিতভাবে বিউটি বেগমকে হত্যা করেন এবং তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যান।

রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের শনাক্ত করেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন সোনাদিঘীর মোড় এলাকা থেকে প্রথমে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পবা থানার মহানন্দাখালী ও পিল্লাপাড়া এলাকা থেকে ফারুক হোসেন এবং হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

নিহত বিউটি বেগমের ছেলে মো. মিলন প্রাং (২৫) পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার মা প্রায় ১৫ বছর ধরে পারিবারিক কলহের কারণে তার বাবার থেকে আলাদা থাকতেন এবং রাজশাহীর আলাইবিদিরপুর গ্রামে ভাড়া বাসায় থেকে একটি হোটেলে কাজ করতেন। দুই বছর আগে তিনি গাইবান্ধার মো. রাশেদ নামের এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন।

১৮ অক্টোবর সকালে রাশেদ মিলনকে ফোন করে জানান, বিউটি বেগমের ফোন বন্ধ। খবর পেয়ে মিলন তার মায়ের ভাড়া বাসায় গিয়ে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পান। পরে তিনি পবা থানার বাগসারা এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর পান এবং কোমরে থাকা চাবি দিয়ে তালা খুলে লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন।

তদন্তকারী কর্মকর্তা অন্য দুই আসামি, ফারুক হোসেন ও হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী