ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

গাইবান্ধায় ৭০ বছরের বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১০:৩৮:২৯ অপরাহ্ন
গাইবান্ধায় ৭০ বছরের বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক গাইবান্ধায় ৭০ বছরের বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলিনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ অক্টোবর, ২০২৫) দুপুরে গ্রামের একটি নির্জন হলুদের ক্ষেতে এই পাশবিক ঘটনা ঘটে বলে জানা যায়।

নির্যাতিতা নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত সন্তানের জননী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। ওই সময় একই গ্রামের দুই সন্তানের জনক আইয়ুব আলী (৫০) তাকে একা পেয়ে মুখ ও হাত-পা রশি দিয়ে বেঁধে পাশের হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বৃদ্ধার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত আইয়ুব আলী পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা অভিযুক্ত আইয়ুব আলীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত আইয়ুব আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ভুক্তভোগীর পরিবার চিকিৎসার কারণে ব্যস্ত থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নির্যাতিতা নারীর হাসপাতালে তার স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। এই ন্যক্কারজনক ঘটনায় হাজার হাজার নারী-পুরুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা এই ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক