ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:২১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:২১:০৪ অপরাহ্ন
জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি ছবি: সংগৃহীত
প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি, যা পরিচালনা করবেন সৈকত নাসির।

ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি-২’ সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা ‘অগ্নি’ না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “‘অন্তর্যামী’ সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।”

আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। প্রথম সিনেমার সাফল্যের পর এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হলে মাহি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান এবং পরবর্তী সময়ে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ শুরু করেন। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর ২০২৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে ফেরার কথা ছিল তার, কিন্তু প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণে সেই কাজটি শেষ হয়নি।

সম্প্রতি শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় মাহিকে। তবে ‘অন্তর্যামী’ দিয়েই মূলধারার সিনেমায় তার পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন