ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:১১:৪৫ অপরাহ্ন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে।

এটি নিশ্চিত করার মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছে মাউশি।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, যা প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা পুরোপুরি নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

এই প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তাব্যবস্থা জোরদারে মাউশি এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন