ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

৩ মাসের ব্যবধানে শ্বশুরবাড়িতে লাশ হলেন সুমী

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন
৩ মাসের ব্যবধানে শ্বশুরবাড়িতে লাশ হলেন সুমী ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশে ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় লাশ হলেন মোছা. সুমী খাতুন (২২)। তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুমী আক্তার। তিন মাস আগে ভালবেসে বিয়ে করেন একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪)। পরিবারের অমতে বিয়ে করায় প্রথমে মেনে নেয়নি সজীবের পরিবার। পরে আত্মীয় স্বজনের মধ্যস্থয় উভয় মেনে নেয় তারা।

রোববার বিকেল ৩টার দিকে সুমী খাতুন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। এরপর সোয়া ৪টার দিকে সজীবের পরিবার জানায় সুমী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বগুড়ার শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত সুমীর বাবা রেজাউল করিম এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে বলন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনায় হত্যা মামলা করবেন।

জেলার শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান সিদ্দিকী বলেন, ওই রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহটি শেরপুর থানার পুলিশ এসে নিয়ে গেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন মাসুদ বলেন, অভিযোগ পেয়ে রাতে সুমী খাতুনের মরদেহটি ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন