ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নবীজির (সা.) অন্তর প্রশান্ত হতো যে আমলে

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:০৪:২০ অপরাহ্ন
নবীজির (সা.) অন্তর প্রশান্ত হতো যে আমলে ছবি: সংগৃহীত
নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। দীনের খুঁটি। শ্রেষ্ঠ ইবাদত। বান্দা ও তার রবের মধ্যে সেতুবন্ধন। মুমিনকে কাফির থেকে পৃথকভাবে চেনার উপায়। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমাদের ও কাফেরদের মধ্যে যে পার্থক্য আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফুরি কাজ করল। (সুনানে তিরমিজি: ২১১৩) নবীজি (সা.) আরও বলেন, বান্দা আর শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। (সহিহ মুসলিম: ১৪৮)

কেয়ামতের দিন নামাজের হিসাবই সবচেয়ে আগে নেওয়া হবে। রাসুল (সা.) বলেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সবচেয়ে আগে তার নামাজের হিসাব নেওয়া হবে। সেটি যদি যথাযথ পাওয়া যায়, তবে সে সফল হয়ে গেলো এবং মুক্তি পেয়ে গেলো। আর যদি তাতে ত্রুটি পাওয়া যায়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। (সহিহ জামে সগির: ২০২০)

হারাম ও পাপাচার থেকে দূরে থাকার একটি বড় মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। (সুরা আনকাবুত, আয়াত নং : ৪৫) 

এ ছাড়া ছাড়া মানসিক পেরেশানিসহ আত্মীক বিভিন্ন রোগের চিকিৎসাও রয়েছে নামাজে। নামাজ রোগ নিরাময় করে, হৃদয়ে প্রশান্তি আনে। দ্বীন সম্পর্কে উদাসীনদের কাছে নামাজ আদায় কঠিন মনে হয়। কিন্তু যারা ধ্যান ও বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, তারা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, স্মরণ রেখো, কেবল আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি লাভ করে। (সুরা রা’দ: ২৮)

নামাজ ছিল নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবচেয়ে প্রিয় বিষয়। তাঁর চোখ শীতল হতো নামাজের মাধ্যমে। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নামাজে দেওয়া হয়েছে আমার চোখের শীতলতা। (সহিহ জামে সগির: ৩১২৪)

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন কোনো কঠিন সমস্যার সম্মোখীন হতেন, তখন নামাজ আদায় করতেন। (সুনানে আবু দাউদ: ১৩১৯)

মাঝে মাঝে নবীজি (সা.) মুআজ্জিন বিলালকে (রা.) বলতেন, হে বিলাল, আজান দাও, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। (সুনানে আবু দাউদ: ৪৯৮৬)

ইবনুল আসির রাহিমাহুল্লাহ বলেন, নবীজির (সা.) বক্তব্য ‘আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব’ -এর ব্যাখ্যা হলো, নামাজে তিনি শান্তি পেতেন। পার্থিব অন্যান্য কাজে তিনি হাঁপিয়ে উঠলে নামাজ আদায়ের মনে প্রশান্তি পেতেন। কারণ নামাজে আছে আল্লাহর সঙ্গে নিভৃত আলাপ। (জামিউল উসুল ফি আহাদিসির রাসুল: ৬/২৬৪)

হাফিজ যাহাবি রাহিমাহুল্লাহ বলেন, নামাজ হৃদয়ে প্রভূত আনন্দ বয়ে আনে। দুশ্চিন্তা দূর করে। ক্রোধের আগুন নিভিয়ে দেয়। সত্যকে প্রিয় করে তোলে এবং বিনয়ী করে মানুষের প্রতি। মন নরম হয়। ক্ষমা  করে দিতে ভালো লাগে এবং প্রতিশোধ নেওয়ার প্রতি ঘৃণা তৈরি হয়। সুতরাং নামাজে ইহকাল ও পরকালের কল্যাণ রয়েছে। এর দ্বারা আল্লাহর কুদরতের কারিশমা দ্রুত প্রকাশ পায়। নামাজ আত্মিক ও শারীরিক রোগ বালাই দূর করে দেয়। (আততিববুন নাবাওয়ি: ২৮৩-২৮৪)

ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, হৃদয়কে প্রশান্ত করা, শক্তি যোগানো এবং উৎফুল্ল করে তোলার ক্ষেত্রে নামাজের ভূমিকা অতুলনীয়। নামাজে আল্লাহর সঙ্গে কলব ও রুহের সংযোগ স্থাপিত হয়। কলব ও রুহ আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ পায় এবং তাঁর স্মরণের স্বাদ অনুভব করে। তাকে ডেকে আনন্দিত হয়। তাঁর সামনে দাঁড়ানোর মর্যাদা লাভ করে। সমস্ত শরীর, শক্তি ও অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে ব্যবহৃত হয়। প্রতিটি অঙ্গ তার প্রাপ্য বুঝে পায়। স্রষ্টার সঙ্গে কথোপকথন হয়। আত্মা ও অঙ্গপ্রত্যঙ্গের শক্তি ধাবিত হয় সেগুলোর স্রষ্টা ও রবের দিকে। সর্বোপরি নামাজে আত্মা শত্রুর অনিষ্ট থেকে রেহাই পায়। এটি এমন ঔষধ ও খাবার, যা কেবল সুস্থ হৃদয়ের জন্য উপযোগী। আর রুগ্ন হৃদয় হচ্ছে রুগ্ন শরীরের মতো। উত্তম খাবার সে সহ্য করতে পারে না। (যাদুল মাআদ: ৪/২০৯)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান