ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ফাইনালে হারের পর আর্জেন্টাইন যুবাদের পাশে মেসি, দিলেন আবেগঘন বার্তা

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:০১:০৭ অপরাহ্ন
ফাইনালে হারের পর আর্জেন্টাইন যুবাদের পাশে মেসি, দিলেন আবেগঘন বার্তা ছবি: সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মরক্কোর কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা।

সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আলবিসেলেস্তেদের ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে মরক্কোর যুবারা।

শিরোপা জিততে না পারলেও আর্জেন্টিনা দলের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেছে দেশটির মহাতারকা লিওনেল মেসি। যুবা ফুটবলারদের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

ফাইনাল শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, ‘মাথা উঁচু করে রাখো ছেলেরা! তোমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে শিরোপাটি দেখতে, তবু তোমাদের পারফরম্যান্স আমাদের আনন্দ দিয়েছে। তোমরা যে হৃদয় দিয়ে নীল-সাদা জার্সির সম্মান রক্ষা করেছো, সেটাই আমাদের গর্ব।’

২০০৫ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেসি। এবার দিয়েগো প্লাসেন্তের নেতৃত্বে খেলা এই দলকে শুরু থেকেই সমর্থন জানাচ্ছিলেন তিনি। আর্জেন্টাইন যুবা ফুটবলারদের হাতে শিরোপা দেখতে মুখিয়ে ছিলেন এলএমটেন। তবে শেষ পর্যন্ত ফাইনালে এসে স্বপ্ন ভঙ্গ হলো আলবিসেলেস্তেদের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা