ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

গ্রেফতার করা হলো আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:৩২:৩৯ অপরাহ্ন
গ্রেফতার করা হলো আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে ছবি: সংগৃহীত
বাংলাদেশে বসেই আন্তর্জাতিক পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দম্পতি নিজেদের ‘মডেল’ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তবে বাস্তবে তারা বিশ্বের অন্যতম প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিয়মিত ভিডিও আপলোড করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।

সম্প্রতি অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট প্রকাশিত একটি প্রতিবেদনে তাদের কর্মকাণ্ড প্রথমবার বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ১৭ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল— “পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা”।

প্রতিবেদন অনুযায়ী, এই দম্পতি ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেন।

তারা শুধু একটি নয়, একাধিক অনলাইন প্ল্যাটফর্ম, যেমন টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের মে মাসে খোলা তাদের টেলিগ্রাম চ্যানেলে কয়েক হাজার সদস্য যুক্ত ছিল, যেখানে নিয়মিত ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবশেষে সিআইডির একটি বিশেষ টিম তাদের অবস্থান শনাক্ত করে বান্দরবান থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা