ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা

কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:২৫:৫৬ অপরাহ্ন
কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ ছবি: সংগৃহীত
বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করছেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। 

সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা। এদিকে, শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শহিদ মিনারে বিএনপির একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। 

এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।

শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি-জামায়াত ছাড়াও গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল

দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল