ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:২৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:২৩:০২ অপরাহ্ন
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো ছবি: সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে যা ঘটল, তা চলতি বছরশেষে অন্যতম বড় অঘটনের তালিকায় উপরের দিকে থাকবে। ফুটবলের মহাশক্তিধর আর্জেন্তিনাকে ২–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো!

চিলির সান্তিয়াগো শহরের ন্যাশনাল–হুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে উত্তর আফ্রিকার দেশটি। ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় তারা—গোল করেন ইয়াসির সাবিরি। ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড দ্বিতীয়বার জালে বল জড়ান ২৯ মিনিটে। ফলে বিরতিতেই ব্যবধান দাঁড়ায় ২–০। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করেও আর্জেন্টিনা আর লড়াইয়ে ফিরতে পারেনি!

যে দেশের সিনিয়র টিম কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিল, সেই ধারা এবার টেনে নিয়ে গেল তাদের যুব বাহিনী। মরক্কোর এই সাফল্য শুধু একটি ট্রফি জেতার গল্প নয়—আফ্রিকার ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের ইতিহাসে সমস্ত স্তরের টুর্নামেন্ট মিলিয়ে এই প্রথম কোনো দল ফিফা বিশ্বকাপ জিতল। একইসঙ্গে, কাটল আফ্রিকা মহাদেশেরও যুব ফুটবলে বহু বছরের ট্রফির খরা।

এই প্রতিযোগিতায় মরক্কো একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে এসেছে। সেমিফাইনালে তারা উড়িয়ে দেয় ফ্রান্সকে। তার আগে কোয়ার্টারে হারায় পর্তুগালকে। আর ফাইনালে নেমেই জয় তুলে নিল সেই আর্জেন্তিনার বিরুদ্ধে, যারা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সবচেয়ে সফল দল—ছ’বারের চ্যাম্পিয়ন! ম্যাচ জিতে পরে মরক্কো কোচ হামিদ আল–আমরানি উচ্ছ্বসিত। বলেন, ‘আমরা জানতাম, আর্জেন্তিনাকে হারানো সহজ নয়। কিন্তু এই প্রজন্ম প্রমাণ করেছে—আফ্রিকার ফুটবলও বিশ্বজয়ের সাহস দেখাতে পারে!’

একইসঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ৩–১ গোলে হারায় ফ্রান্সকে, নিশ্চিত করে ব্রোঞ্জ পদক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি