ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

পাবনা সেন্ট্রাল হাসপাতালে রোগীকে যৌন হয়রানি, ৩ কর্মী গ্রেপ্তার, হাসপাতালের কার্যক্রম বন্ধ

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:১৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:১৪:৩২ পূর্বাহ্ন
পাবনা সেন্ট্রাল হাসপাতালে রোগীকে যৌন হয়রানি, ৩ কর্মী গ্রেপ্তার, হাসপাতালের কার্যক্রম বন্ধ পাবনা সেন্ট্রাল হাসপাতালে রোগীকে যৌন হয়রানি, ৩ কর্মী গ্রেপ্তার, হাসপাতালের কার্যক্রম বন্ধ
পাবনা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

পুলিশ ও রোগীর স্বজনরা জানান, শনিবার (১৮ অক্টোবর) রাতে সেন্ট্রাল হাসপাতালে ওই নারীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বজনদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর স্বজন ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভ এই ঘটনার প্রতিবাদ করলে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিলে রোগীর স্বজনদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রেদোয়ানের সহপাঠীরা হাসপাতালে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের তিন কর্মীকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রবিবার (১৯ অক্টোবর) সকালে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে আটককৃত তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান জানিয়েছেন, যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দিয়ে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু