ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আগামীকাল বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪০:৩৮ অপরাহ্ন
আগামীকাল বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস আগামীকাল বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস
‘সবার জন্য গুণগত পরিসংখ্যান এবং তথ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল (২০ অক্টোবর) বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রাজশাহীতে উদযাপিত হবে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র‌্যালি বের হবে। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হয়ে একইস্থানে এসে শেষ হবে।
 
র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
 
উল্লেখ্য যে, প্রতি পাঁচ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত হয় এবং পূর্বে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হতো প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিয়ে ২০ অক্টোবর ২০২৫ তারিখে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একই সাথে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় পরিসংখ্যান দিবস প্রতিবছর উদযাপিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম