ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১১:৫০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১১:৫০:০০ পূর্বাহ্ন
সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী  লিটন গ্রেফতার সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২।

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মো. লিটন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

 শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. লিটন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার বিকেলে নলকা ওভারব্রিজের উত্তর পাশে সিরাজগঞ্জগামী মহাসড়কে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩১১ গ্রাম হেরোইনসহ লিটনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১১১০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে লিটন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসে করে হেরোইন বহন করে সিরাজগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ