ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের ৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের
রাজশাহীর পুঠিয়ায় পাঁচ লাখ টাকার হেরোইন সহ মোঃ রাকিব হোসেন (২৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার সকাল ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোলাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রাকিব হোসেন (২৫), সে নাটোর জেলার সদর থানার চক বৈদ্যনাথ এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর জেলা হতে ২জন মাদক কারবারী মোটরসাইকেল যোগে হেরোইন নিয়ে রাজশাহীর পুঠিয়া থানা এলাকার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫টায় র‌্যাবের গোয়েন্দা দল পুঠিয়া থানা এলাকায় অভিযান চালায়। ওই সময় ১জন মাদক কারবারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে অপর মাদক কারবারী রাকিব রাস্তার পাশে পুকুরের পানিতে লাফ দিয়ে পলালোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার মূল্য ৫লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব হোসেন স্বীকার করে সে একজন পেশাদার মাদক কারবারী। দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুঠিয়া থানা পুলিশ।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি