ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০১:১৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০১:১৩:১৫ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ
দিনাজপুরের ফুলবাড়ীতে হত্যার পর ত্রি-খন্ডিত করে হত্যাকাণ্ডের শিকার হওয়া সাব্বির হোসেন সবুজ (২৫) নামে এক যুবকের মস্তক বিহীন (মাথা) উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনও করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বাড়ির কাজের লোকের কোদালের আঘাতে সবুজের মৃত্যু হয়।

পরবর্তীতে গোপন করতে মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়।

নিহত সাব্বির হোসেন সবুজ উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। তিনি গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ দীর্ঘ অনুসন্ধানের পর হত্যার রহস্য উদঘাটন করে এবং সাব্বিরের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।  

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে আব্দুর হামেদ ২০০৫ সাল থেকে সাব্বির হোসেন সবুজকে বাড়ীতে কাজ করে আসছেন। ঘটনার দিন ২৩ সেপ্টেম্বর সবুজ তাদের ঘাসারে জমিতে আগাছা পরিষ্কার করার জন্য আব্দুর হামেদকে ডেকে নিয়ে যান। জমির আগাছা পরিস্কার করার সময় সবুজ ও হামেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামেদ কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।

পবর্তীতে সবুজের মরদেহ লুকানোর জন্য হামেদ প্রথমে ঘাস দিয়ে মরদেহটি ঢেকে রাখেন। এরপর মরদেহটি পাশের একটি পুকুরের পানিতে ডুবিয়ে রাখার এক পর্যায়ে বাড়ী থেকে একটি হাসুয়া এনে মরদেহটি তিন টুকরো করে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের অনাবাদী একটি ধান খেতের ডোবায় বস্তায় করে পানির নিচে মরদেহের দুটো টুকরো পুতে রাখেন এবং মাথাটি পাশে একটি বরেন্দ্র গভীর নলকুপের পাইপের ভিতরে রেখে দেন।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত আব্দুর হামেদ। তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাসহ (মস্তক) হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া ও কোঁদাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাব্বির হোসেন সবুজ নিজ বাড়ী থেকে উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাটে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ী বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি। এতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ২৪ সেপ্টেম্বর সবুজের ছোটভাই সাদেক হাসান সজিব থানায় একটি জিডি দায়ের করেন। জিডি দায়েরের পরদিন ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবা থেকে সাব্বির হোসেন সবুজের মাথা বিহীন দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করেন।

এ ঘটনায় পরদিন (১৬ অক্টোবর) নিহতের ছোটভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ৫ জনকে গ্রেপ্তার করে।

আটককৃতদের মধ্যে মামলার ৬ নম্বর আসামী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে আব্দুর হামেদকে (৫২) তিনদিনের রিমান্ডে থানায় নেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার (১৮ অক্টোবর) ওই আসামীর দেয়া তথ্য মোতাবেক ঘটনা স্থলের একটি গভির নলকুপের পাইপের ভেতর থেকে মরদেহের বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা