ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৫৯:২৮ পূর্বাহ্ন
পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। 

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এটিকে একটি হত্যাকাÐ বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছেন, মৃত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। ফলে স্থানীয়রা ধারণা করছেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশও ধর্ষণের পর হত্যার সন্দেহ করছে।

পুলিশ জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং লাশের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে বলেও জানায় সিআইডি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী