ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০২:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০২:৫৪:০৬ অপরাহ্ন
গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

সংবাদ সংস্থাটির দাবি, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) মার্কিন অস্ত্রের চালান নিয়ে ৮শ’ তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে। এছাড়া, জাহাজে পাঠানো হয়েছে আরও ১৪০টি চালান।

এই সরবরাহের মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী। ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরায়েলেকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করে গাজায় ধ্বংসাত্মক অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের এই সামরিক অভিযান বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের সম্মুখীন হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানালেও, ইসরায়েল তা উপেক্ষা করে চলেছে।

এই পরিস্থিতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র সরবরাহ ইসরায়েলি বাহিনীর অপারেশনকে আরও শক্তিশালী করছে, যা সংঘাতের ইন্ধন জোগাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির