ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

মেয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন বাবা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৫৪:১০ অপরাহ্ন
মেয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবা-মেয়ে। ২৫ বছর পর বাবা আব্দুল হান্নান আবার পড়াশোনার পথে ফিরেছেন এবং এ বছরের এইচএসসি পরীক্ষায় তার মেয়ে হালিমা খাতুনের সঙ্গে একসঙ্গে অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে বাবা জিপিএ ৪.৩৩ এবং মেয়ে জিপিএ ৩.৭১ পেয়েছেন।

স্থানীয়রা বাবা-মেয়ের এ সাফল্যকে প্রশংসায় ভাসাচ্ছেন। আব্দুল হান্নান ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া পর পড়াশোনা থেমে গিয়েছিল। এরপর সংসার পরিচালনায় মনোনিবেশ করলেও শিক্ষার আগ্রহ কখনো কমেনি।

তিনি ২০২৩ সালে গোপালপুরের রুইগাড়ি উচ্চবিদ্যালয় থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন। এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহীর বাঘার কাকড়ামারি কলেজ থেকে অংশ নিয়ে সফল হন। তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

হালিমা খাতুন বলেন, পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে চাই।

আব্দুল হান্নান বলেন, ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। মেয়েকে পড়াতে গিয়ে নিজের পড়ার আগ্রহ ফিরে পাই। বয়স কোনো বাধা নয়, ইচ্ছা থাকলে শেখা সম্ভব।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক ঘটনা। বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করেছেন, যা সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার