ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৪৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৪৩:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

তিনি জানান, গত ৩১ আগস্ট ২০২৫ ফরিদুল তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর ২০২৫ রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি ফরিদুল ইসলাম পলাতক ছিল।

গ্রেফতার আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার