ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার ​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৩০:৫৫ অপরাহ্ন
নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নবজন্ম হলো আজ। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি। যাতে আমরা সঠিক রাস্তায় যেতে পারি সে জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে আমরা এটা থেকে বিচ্যুত না হই।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। 

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি।
 
ড. ইউনূস বিশেষভাবে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, এই তরুণরাই আবার বাংলাদেশকে গড়বে, তারাই নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ।’

দেশের জনমিতি তুলে ধরে তিনি তরুণদের সম্ভাবনাকে জাতীয় সম্পদ হিসেবে চিহ্নিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখানে ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেক হলো ২৭ বছরের নিচে। এটাই আমাদের সম্পদ। সারা দুনিয়া আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কখন আমরা এই তরুণদের পাঠিয়ে তাদের সাহায্য করব। কারণ, সারা দুনিয়ায় তরুণদের অভাব।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড