ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:২২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:২২:২৫ অপরাহ্ন
রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত
রাজশাহী মহানগরীতে লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে । 

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগাপাড়াস্থ লালন শাহ্ মুক্তমঞ্চে রাজশাহী জেলা প্রশাসন ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জানি লালন শাহ্’ ১৩৫ বছর আগে মারা গেছেন এবং তিনি প্রায় ১১৬ বছর বেঁচে ছিলেন। 

কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় ছিল তাঁর বসবাস। অসংখ্য গান রচনা করেছিলেন তিনি। লালন সাঁই রচিত গানগুলো বাংলার জনপদে প্রত্যেক ঘরে ঘরে এখনো বেজে থাকে। তাঁর গানগুলো সবার পছন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এম.এ. মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা, লালনের ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একইস্থানে লালনের গান পরিবেশন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা