ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গে রেকর্ড আরও ১৭ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন
রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই শিবিরের জয়

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৭:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৭:৩১:০৪ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই শিবিরের জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মোট ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই জয়লাভ করেছে এই জোট। তবে সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এই তিনটি গুরুত্বপূর্ণ পদ হাতছাড়া হয়েছে তাদের।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ৬৯.৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট গণনা শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।

শীর্ষ পদে যারা নির্বাচিত হয়েছেন. সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২,৬৮৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্র ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।

সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তিনি ১১,৫৩৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দী শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজাকে পরাজিত করেন। ফাহিম পেয়েছেন ৫,৭২৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির। তিনি ৬,৯৭১ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে পরাজিত করেন।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তোফায়েল আহমেদ তোফা।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং মুজাহিদুল ইসলাম সায়েম।

এছাড়াও, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ইমরান লস্কর, সহকারী পদে নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। পরাজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে নতুন রাকসু গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মারও শিক্ষার্থীদের জন্যই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই নির্বাচনের মাধ্যমে ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রশিবির সমর্থিত প্যানেল তাদের জয়ের ধারা অব্যাহত রাখল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪