ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৬:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৬:৪৮:০৯ অপরাহ্ন
নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি
সারাদেশে বৃহস্পতিবার এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বিগত বছরের তুলনায় ফলাফল হতাশাজনক ।

কমেছে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা। নওগাঁর নিয়ামতপুর উপজেলায়ও এর বত্যয় হয়নি। উপজেলার সব কলেজেই ফলাফল খারাপ হয়েছে। এর মধ্যে একটি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। ৫ কলেজে পাসের চেয়ে ফেলের হার বেশি। 

উপজেলা মাধ্যমিক অফিস হতে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। যা গতবছর ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। যা গতবছর ছিল ১৩২ জন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাস করেছে ৫৮৩ জন। ফেল করেছে ৫০৭ জন। আটটি কলেজের মধ্যে পাঁচটি কলেজে পাসের চাইতে ফেলের হার বেশি। 

ফলাফলে দেখা গেছে, উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়ে ২১ জনে ১৮ জন ফেল। গাংগোর স্কুল এন্ড কলেজের ১০ জন পরীক্ষার্থীর ৮ জনই ফেল করেছে। বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজে ১০২ জনের মধ্যে ৬৫ জন ফেল। বামইন স্কুল এন্ড কলেজে ৭৫ জনের মধ্যে ফেল করেছে  ৪৩ জন।  

উপজেলায় একমাত্র সরকারি কলেজ নিয়ামতপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৬৯৭ জন  অংশগ্রহণ করে ৬৮৯ জন। পাস করেছে ৩৮৭ জন আর ফেল করেছে ৩০২ জন। 

কলেজটির বাণিজ্য বিভাগে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জনই ফেল করেছে।  বিজ্ঞান বিভাগে পাস ১৪৭ জন, ফেল ৭৯ জন। মানবিক বিভাগে পাস ২৩৮ জন, ফেল ২০০ জন। তবে সবচেয়ে বেশি ২০ জন জিপিএ-৫ পেয়েছে এই প্রতিষ্ঠান থেকে। 

অন্যদিকে উপজেলায় পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। পাসের হার ৭২ দশমিক ০৯ শতাংশ। কলেজটিতে  ১২৯ জনে পাস করেছে ৯৩ জন, ফেল করেছে ৩৬ জন। জিপিএ- ৫ পেয়েছে চারজন। 

নিয়ামতপুর সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবাইদুল হক চৌধুরী বলেন,'কলেজে বাণিজ্য বিভাগের শিক্ষক সংকট রয়েছে। এই শিক্ষক সংকটের মধ্যেও ক্লাস-পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসবিমুখ হয়েছে। তাঁদের ক্লাসমুখী করতে অভিভাবকদের বিষয়টি জানিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।' 

চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, 'আমার কলেজের সব শিক্ষকেরা সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি।  কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়া হয়।'
তিনি বলেন, 'ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে, পড়াশোনায়  আরও মনোযোগী হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে।'

সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা