ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রাজশাহীতে কোনো জড়তা নেই, স্বাস্থ্য দপ্তর

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৬:৪৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৬:৪৩:১৩ অপরাহ্ন
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রাজশাহীতে কোনো জড়তা নেই, স্বাস্থ্য দপ্তর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রাজশাহীতে কোনো জড়তা নেই, স্বাস্থ্য দপ্তর
গণমাধ্যমকর্মীদের রাজশাহী বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে রাজশাহীতে কোনো ধরনের জড়তা নেই। এ টিকা নেওয়ার জন্য শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। টিকাদানের প্রথম সপ্তাহেই এ বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। গণমাধ্যমকর্মীদের রাজশাহী বিভাগীয় পরামর্শ সভায় এ তথ্য জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে এ পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, এবারের ক্যাম্পেইনে রাজশাহী বিভাগে ৫২ লক্ষেরও অধিক শিশুকে আমরা টিকা দেবো। ইতোমধ্যে ২৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

এই টিকা কার্যক্রম সঠিকভাবেই এগোচ্ছে। এসময় গণমাধ্যমকর্মীরা একেবারে শুরু থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সাথে আছে- এমন মন্তব্য করে তিনি এ ক্যাম্পেইনের প্রচার- প্রচারণায় আরও বেশি সক্রিয় হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এবং ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেইঞ্জ বিশেষজ্ঞ শেখ মাসুদুর রহমান।

এছাড়া কর্ম অধিবেশনে চলমান ক্যাম্পেইনের নানা দিক তুলে ধরেন সিভিল সার্জন ডা. এস,আই,এম রাজিউল করিম এবং ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী হতে প্রকাশিত দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকবৃন্দ এবং জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রাজশাহীর সাংবাদিকবৃন্দসহ আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস ও বেতারের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক