ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসের

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০২:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০২:০৯:৫৮ অপরাহ্ন
সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসের ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাহউদ্দিন আম্মার সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা জানিয়েছেন, পরাজিত প্রার্থীদেরও পরামর্শ নেওয়া হবে।

শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে নির্বাচনের ফল ঘোষণার পর তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন, তারা নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করুন। নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে গড়ে তুলব।’

নবনির্বাচিত জিএস আম্মার বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে লড়াই করেছেন, তাদেরও কৃতজ্ঞতা জানাই। আমাদের ক্যাম্পাসে কোনো শত্রু নেই; সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব।’

তিনি নিজের বিজয় উৎসর্গ করেছেন ‘আধিপত্যবিরোধী’ আন্দোলনে থাকা সকলকে, ফিলিস্তিনের নির্যাতিতদের পাশাপাশি নিজের বাবা-মাতাকেও।

সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় লাভ করেছে। বাকি তিনটি পদে কেবল ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদলের নার্গিস খাতুন। জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, আর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক