ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০১:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০১:১৮:০৭ অপরাহ্ন
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি
ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হলো টেস্ট টোয়েন্টি আভির্ভাবের মাধ্যমে। এটি একটি নতুন ধরণের ক্রিকেট ফরম্যাট, যেখানে প্রতিটি ম্যাচে দুই ইনিংস থাকবে এবং প্রতিটি ইনিংস ২০ ওভার। ফরম্যাটটি টেস্ট ক্রিকেটের কৌশল এবং গভীরতা বজায় রেখে একদিনে রোমাঞ্চকর সংস্করণ হিসেবে জনপ্রিয়তা লাভ করবে।

ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানি ক্রিকেটে এই নতুন “চতুর্থ ফরম্যাট”টি উদ্ভাবন করেছেন, যার লক্ষ্য আগামী প্রজন্মের ক্রিকেট প্রতিভাবানদের আবিষ্কার এবং উদযাপন করা।

গৌরব বাহিরভানি বলেন, “এটি কেবল একটি নতুন লিগ নয়, এটি ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যৎ গড়ার একটি প্রচেষ্টা। আমরা চাই এই ফরম্যাটের মাধ্যমে আগামী প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা সঠিকভাবে উদঘাটন ও উদযাপন করা হোক।”

প্রথম মওসুম শুরু হবে জানুয়ারি ২০২৬-এ, যেখানে ছয়টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতিটি দলের সঙ্গে থাকবে আটজন স্থানীয় এবং আটজন আন্তর্জাতিক খেলোয়াড়, যাতে বিশ্বব্যাপী প্রতিভার সমন্বয় নিশ্চিত হয়। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি দল দুটি ইনিংস খেলে, খেলার ফলাফল নির্ধারণ করা যায় এবং কৌশলগত দিকও বজায় থাকে।

টেস্ট টোয়েন্টি শুধু খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের জন্য নয়, বরং ১৩–১৯ বছর বয়সী যুব খেলোয়াড়দের জন্য একটি আন্তর্জাতিক প্রতিভা বিকাশের ব্যবস্থা হিসেবেও কাজ করবে। জুনিয়র টেস্ট টুয়েন্টি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের পারফরম্যান্স এআই ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে।

ফরম্যাটটির পরামর্শক বোর্ডে আছেন ক্রিকেটের কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স, স্যার ক্লাইভ লয়েড, ম্যাথিউ হ্যাডেন এবং হারভজন সিং।

এবি ডি ভিলিয়ার্স বলেন, “এটি খেলোয়াড় এবং দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা।” স্যার ক্লাইভ লয়েড যোগ করেন, “এটি খেলার শিল্প এবং রিদমকে পুনরায় জীবন্ত করে তুলেছে।”

ম্যাথিউ হ্যাডেন মন্তব্য করেন, “এটি প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে।” হারভজন সিং বলেন, “ক্রিকেটের নতুন হৃদস্পন্দন প্রয়োজন ছিল—টেস্ট টুয়েন্টি ঠিক তাই করছে।”

১৩–১৯ বছর বয়সী খেলোয়াড়দের নিবন্ধন শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে, যারা তাদের দক্ষতা প্রদর্শন করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা