ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:০৩:০৪ পূর্বাহ্ন
ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা
রাজশাহী-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে সম্ভাব্য প্রার্থী  বিবেচনা করে তারা মাঠে নেমেছেন। 

জানা গেছে, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তানোরের কলমা ইউপিতে হযরত আলী মাস্টার ও বাধাইড় ইউপিতে কামরুজ্জামান হেনা  মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তারা নিয়মিত প্রতিদিন পর্যায়ক্রমে ইউনিয়নের সাধারণ জনগণের কাছে তারেক রহমানের এই বার্তা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি এবং ​যুব সমাজের মাঝে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত  বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মনোযোগ দিয়ে তারা শুনছেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।

এই কর্মসুচি প্রসঙ্গে হযরত আলী মাস্টার  বলেন, তারেক রহমানের ঘোষিত এই লিফলেট বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্ব করে বলতে পারছি আমি বিএনপির একজন কর্মী। কারণ তিনি জানেন সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষ। তিনি আরও বলেন, তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।

তিনি বলেন,তারেক রহমান বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরো বলেন, এলাকার মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের এই প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এ কর্মসূচি প্রসঙ্গে কামরুজ্জামান হেনা বলেন, তারা আশাবাদি বিএনপি এবারো অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার থেকেই মনোনয়ন দিবেন,কারণ এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবারের কোনো বিকল্প নাই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ